Wednesday, June 24, 2026

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি ত.লব!

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Amrita Sinha) স্বামী প্রতাপ দে-কে (Pratap Dey) আগামী শনিবার ভবানীভবনে (Bhawani Bhawan) তলব করেছে CID। জমি অংশীদারি সংক্রান্ত মামলায় শনিবার তাঁকে তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সল্টলেকে একটি বাড়ির জমি সংক্রান্ত মামলায় তিন ভাই বোনের মধ্যে বিবাদ চলছিল। বড় ভাইয়ের বেশ কিছু তথ্য আইনজীবী প্রতাপ দে জানেন বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এই মামলার সাক্ষী হিসেবে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি দেখে পাঠিয়েছে। সিআইডি সূত্রে খবর এর আগেও প্রতাপ দে -কে নোটিশ পাঠানো হয়েছিল। গতকাল দ্বিতীয় নোটিশ পাঠায় রাজ্য পুলিশের গোয়েন্দারা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই মামলার তদন্তভার হাতে নেয় সিআইডি। বিধাননগর নর্থ থানায় সল্টেকের এই বাড়ি ঘিরে শরিকি বিবাদের অভিযোগ দায়ের হয়। এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। পুলিশ কর্তারা মনে করছেন এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তিন ভাই বোনের জমি সংক্রান্ত মামলায় বড় ভাই উৎপল মজুমদারের সঙ্গে প্রতাপ দে-র ভাল সম্পর্ক থাকায় তাঁর থেকে বেশ কিছু তথ্য নেওয়া প্রয়োজন বলেই মত সিআইডি কর্তাদের। সেই কারণেই আগামিকাল ভবানীভবনে বিচারপতি সিনহার স্বামীকে তলব করা হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...