Friday, March 27, 2026

‘শুভেন্দু ঝাঁ.প দিলে কোন পরিচয় সামনে আসত? এবার পাল্টা প্রশ্ন কুণালের

Date:

Share post:

সংসদ হামলার ঘটনায় পাল্টা প্রশ্ন তুলল তৃণমূল। ‘শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি’? এবার পাল্টা প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বললেন, ‘যা ঘটেছে, তার থেকে নজর ঘোরাতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’।

তিনি প্রশ্ন তোলেন, সংসদের হামলার নেপথ্যে কারা? অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত ললিত ঝা। গতকাল, বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতকে ৭ দিনের পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।এদিকে সাংসদ হানার মূলচক্রির ডেরার হদিশ মিলেছে কলকাতায়। স্রেফ বড়বাজার আর মধ্য কলকাতা নয়, বাগুইআটি অঞ্চলের হেলাবটতলার পালপাড়াতেও প্রায় তিন বছর ধরে বাবা-মা ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন ললিত। প্রতিবেশীদের দাবি, ১০ ডিসেম্বর, ললিত এর বাবা-মা ও ভাই তাদের দেশ বিহারে চলে যায়। তবে ললিত কিন্তু পালপাড়ার এই বাড়িতেই ছিলেন।এদিন কুণাল সাফ বলেন, ‘এটাই প্রশ্ন, নিরাপত্তা খামতি। বিজেপি নেতা কী করে পাস দিল? ওরা এখন কে কারা ছোটবেলায়… এসব দেখে কি হবে? শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি’? তাঁর দাবি, ‘যে সংসদ এই পাস দিয়েছে তাকে অবিলম্বে সামনে আনতে হবে। অমিত শাহ ধারাবাহিক ভাবে ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা চাই। ওদের ঢুকিয়েছে কে? পাস ওয়ার্ড দিয়েছে বলে মহুয়াকে বার করা হল আর পাস দেওয়ার জন্য বিজেপি নেতাকে কেন বার করা হবে না’? চার আনা নেতাদের নিরাপত্তা দিতে পারলে, সংসদের সংসদের নিরাপত্তা নেই’!

এদিকে ললিতের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি প্রকাশ্যে এনেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!তাঁর প্রশ্ন, ‘নেতার বিরুদ্ধে তদন্তের জন্য এই প্রমাণ যথেষ্ট নয়’? কুণাল বলেন, সুকান্ত আশ্চর্য বেহায়া! বিজেপি সাংসদ ঢুকিয়েছে। সুকান্ত বাচ্চা নাকি? কচি ছেলে নাকি? নজর ঘোরাতেই এসব করা হচ্ছে।

আরও পড়ুন- বিচারকদের আরও সাহ.সী হতে হবে: অবসরের প্রাক্কালে বার্তা বিচারপতি এসকে কাউলের

Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...