Wednesday, March 25, 2026

থানায় আত্মঘাতী জঙ্গি হামলা, পাকিস্তানে মৃত্যু ৩ পুলিশকর্মীর

Date:

Share post:

সেনাঘাঁটিতে জঙ্গি হামলার তিনদিনের মধ্যে আবার পাকিস্তানে আত্মঘাতী হামলা। খাইবার পখতুনখোয়া এলাকার টঙ্ক (Tank) জেলার পুলিশের সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় অন্তত তিন পুলিশকর্মীর মৃত্যুর খবর জানা যাচ্ছে। আহত দুই পুলিশকর্মী। অন্যদিকে তিন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

পাকিস্তানের খাইবার পখতুনখোয়া একসময় তালিবানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। এখন সেখানে সক্রিয় হয়েছে নতুন তৈরি হওয়া স্থানীয় জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম। শুক্রবার সকালে এক আত্মঘাতী জঙ্গি টঙ্ক জেলার পুলিশের সদর দফতরে ঢুকে নিজেকে আত্মঘাতী বোমায় (suicide bomb) উড়িয়ে দেয়। তার পিছনে থানায় ঢুকে পড়ে জঙ্গিরা (militants)। কয়েক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। জঙ্গিদের আরও বড় পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের। তবে পুলিশকর্মীদের তৎপরতায় সেই পরিকল্পনায় তারা সফল হয়নি।

ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি চালানো শুরু করে টঙ্ক পুলিশ। খোঁজ চালানো হচ্ছে লুকিয়ে থাকা জঙ্গিদের জন্য। হামলাকারীরা গুলি চালানোর পাশাপাশি হ্যান্ড গ্রেনেড (hand granade) নিয়েও হামলা চালায়। পুলিশ জানিয়েছে টঙ্কের সাব-ইন্সপেক্টরেরও এই হামলায় মৃত্যু হয়েছে। এর আগে ১২ ডিসেম্বর জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জেহাদ পাকিস্তান (TJP) নামের জঙ্গি সংগঠনের হামলায় ২৩ জন সেনার মৃত্যু হয়েছিল। এই ঘটনার তিনদিনের মধ্যেই পাকিস্তানের নিরাপত্তার ওপর নতুন করে প্রশ্ন চিহ্ন তুলে দিল নতুন আরেক জঙ্গী সংগঠন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...