Saturday, April 11, 2026

শীর্ষ আদালতে মহুয়া মামলার শুনানি পিছলো জানুয়ারিতে

Date:

Share post:

শাসকদলের কোপের মুখে পড়ে অন্যায় ভাবে সাংসদ পদ হারিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পদ ফেরত পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। তবে আপাতত ঝুলেই রইল মহুয়ার ভাগ্য। কারণ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সাংসদ পদ খারিজ মামলায় তাঁর পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি।

লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এথিক্স কমিটির প্রস্তাব মেনে বহিষ্কার করা হয় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। এমনকি আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এই ঘটনার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। আবেদন জানান দ্রুত শুনানির। যদিও সে আবেদন গ্রাহ্য হয়নি আদালতে। একইসঙ্গে বলা হয় মহুয়া চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। সেই নির্দেশ মেনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মহুয়ার (Mahua Moitra) আইনজীবী অভিষেক মনু সিংভি।

এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হয়। যেখানে বিচারপতি জানিয়ে দেন, এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানি হবে মহুয়া মামলার। সব মিলিয়ে এখনই স্বস্তি মিলল না কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের।

Related articles

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...