এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station) ঢুকে ডিউটি অফিসারকে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে শাসান শুভেন্দু (Suvendu Adhikary)। তাঁর অভিযোগ, মহিষাদল থানার ওসি নাকি বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে ফোন তৃণমূলের হয়ে কথা বলেন।
Sponsored

মহিষাদল বিধানসভা (Mahishadal assembly) কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। আগের বারের প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে বদলে টিকিট (BJP ticket) দেওয়া হয়নি। এক পরেই অভিমানী বিশ্বনাথ দল ছাড়ার কথা জানান। এদিন সকালে তাঁর বাড়ি হাজি হন শুভেন্দু অধিকারী। সেখানে বৈঠকের পরে বেরিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্বনাথ দল ছাড়ার কথা বলার পরে মহিষাদল থানার পুলিশ আধিকারিক (police officer) তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে ফোন করেন।
এরপরই মহিষাদল থানায় যান শুভেন্দু। থানার কর্তব্যরত পুলিশ আধিকারিককে রীতিমতো হুমকি দেন তিনি। অভিযোগ করেন, "উনি হোয়াটসঅ্যাপ কল করে, উনি এবং আর একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি, এগুলো পুলিশের কাজ নয়। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন, বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছেন। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না। ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। নির্বাচন কমিশনের গাইড-লাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন-রেকর্ড, সিসি টিভির সামনে ডিউটি অফিসারকে বলে গেলাম। এটা পুলিশের (police officer) কাজ নয়।"
আরও পড়ুন : বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikary) বলেন, "পুলিশকে বলব নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আপনাদের বেতন সরকার দেয়। বেতন তৃণমূল কংগ্রেস দেয় না। এ সব করলে কেউ বাঁচাতে পারবে না। আমরা এ বার নির্বাচন অন্য ভাবে করব।" অর্থাৎ বিজেপিই যে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলায় "মধ্যরাতে গুপ্ত তাণ্ডব" চালাচ্ছে সেটা নন্দীগ্রামের (Nandigram) বিদায়ী বিধায়কের কথাতেই স্পষ্ট।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
