Saturday, June 20, 2026

হাইকোর্টের নির্দেশ বহাল, ইদগাহ মসজিদের সার্ভেতে সম্মতি সুপ্রিমকোর্টের

Date:

Share post:

মথুরার শাহী ইদগাহ মসজিদ সংলগ্ন অঞ্চলে সার্ভের আর্জিতে বৃহস্পতিবার সম্মতি জানিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এর পাল্টা এই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। তবে শুক্রবার স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ।

হিন্দু ধর্মাবলম্বিদের বিশ্বাস শ্রীকৃষ্ণের জন্মস্থানের ওই চত্বরেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে ওই মন্দির চত্বরের মালিকানা মথুরার রাজার হাতে সঁপে দেয় এলাহাবাদ হাই কোর্ট। পর্যায়ক্রমে সেই সত্ব বর্তায় বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্টের হাতে। ফলে স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। এই নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ঘনিয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি গত বছর নিম্ন আদালতের দ্বারস্থ হন। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ।

এহেন টানাপোড়েনের মাঝেই ওই অঞ্চলের সার্ভের পক্ষে সম্মতি দিয়েছে আদালত। আগামী সোমবার সার্ভের প্যানেল গঠন করবে উচ্চ আদালত। অনুমান করা হচ্ছিল হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে মুসলিম পক্ষ। অবশেষে সেটাই হল ঠিকই তবে হাইকোর্টের নির্দেশ বহাল রইল শীর্ষ আদালতে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...