Saturday, April 4, 2026

ঝগড়ার জের, প্রেমিকাকে গাড়িচাপা দিল বিজেপির প্রভাবশালী যুবনেতা

Date:

Share post:

মহারাষ্ট্রের বিজেপি যুবমোর্চা (BJYM) নেতা তথা মহারাষ্ট্র সরকারের সড়ক উন্নয়ন দফতরের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের ছেলে অশ্বজিৎ গায়কোয়াড়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তাঁর ‘প্রেমিকা’ প্রিয়া সিং। তরুণীর অভিযোগ, অশ্বজিতের বিয়ের কথা জেনে ফেলার কারণে গাড়ি চাপা (mowing down) দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন আমলাপুত্র। বর্তমানে ডান পা ভাঙা এবং শরীরের বামদিকে মারাত্মক ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি প্রিয়া।

প্রিয়া নিজের সোশ্যাল মিডিয়া (social media) পেজে একটি পোস্ট করে দাবি করেন অশ্বজিতের সঙ্গে তাঁর সাড়ে চার বছরের সম্পর্ক। অশ্বজিৎ আগে থেকে বিবাহিত, সে কথা সে কখনও স্বীকার করেনি। রবিবার ভোরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন অশ্বজিৎ। সেই সময় প্রিয়া সেখানে পৌঁছে যাওয়ায় ঘাবড়ে যান অশ্বজিৎ, কারণ তাঁর সঙ্গে তাঁর স্ত্রীও ছিল। এরপরেই দুজনের মধ্যে বচসা বেঁধে যায় এবং প্রিয়া সেখান থেকে বেরিয়ে যায়। খারাপ আশঙ্কা করে অশ্বজিৎ প্রথমে নিজের বন্ধুদের পাঠান ও পরে নিজেই প্রিয়ার সঙ্গে দেখা করেন। আর তারপরেই মারধর করে প্রিয়াকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন অশ্বজিৎ ও তাঁর তিন বন্ধু।

প্রিয়ার আরও অভিযোগ, এই নিয়ে থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু অশ্বজিৎ প্রভাবশালী (influencial) হওয়ায় পুলিশ অভিযোগও নেয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হওয়ার পর অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। যদিও প্রিয়ার আইনজীবীর দাবি, এই ঘটনায় ৩০৭ ধারা যুক্ত করা উচিত, কিন্তু প্রভাবশালী জড়িত থাকায় পুলিশ ৩০৭ ধারা যুক্ত করেনি।

ঘটনায় অশ্বজিৎ ও তাঁর দুই বন্ধুর নামে অভিযোগ দায়ের করে কশরভাদাভালি থানা তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে অশ্বজিতের দাবি টাকা হাতানোর জন্য মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে তাঁকে। এমনকি প্রিয়াকে নিজের প্রেমিকা বলেও অস্বীকার করেন তিনি।.

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...