Saturday, April 4, 2026

বাংলার দাবি আদায়ে রবিবার দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন I.N.D.I.A.-র পরবর্তী বৈঠকেও

Date:

Share post:

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দাবি আদায়ে এর আগেও দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন তিনি। বার ফের প্রাপ্য আদায়ে রাজধানী যাচ্ছেন তিনি। তবে, এবার শুধু দাবি আদায় নয়, কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধীদলের বৈঠকেও যোগ দেওয়া কথা মমতার।

 

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে রয়েছে বৈঠক। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকও যোগ দেবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল। সংসদ চত্বরেও রোজই চলছে ইন্ডিয়া জোটের ধর্না-অবস্থান। ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধীদের ১৪ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন বাকি সেশনের জন্য। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক কুশীলবদের নজর থাকবে তাঁর ‘এই সফরের দিকে।

লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিজেপির বিরুদ্ধে আরও এককাট্টা হয়ে I.N.D.I.A. জোট যাতে মাঠে নামে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা থাকবে।

এবারের I.N.D.I.A. জোটের বৈঠকে রাজ্যভিত্তিক আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

  • ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটেয় দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
  • ১৯ ডিসেম্বর তিনি যোগ দেবেন N.D.I.A. জোটের বৈঠকে। বিকেল ৩টেয় দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হবে।
  • ২০ ডিসেম্বর সকালে সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। যাবেন দলীয় কার্যালয়েও।

 

সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষত বাংলার বকেয়া নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে নেত্রী কী বলেন এবং প্রধানমন্ত্রীই বা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখার বিষয়টি নিয়ে কী জবাব দেন সেদিকেও নজর থাকবে সকলের। তবে, মমতা আগেই জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পরেই পরবর্তী কর্মসূচি জানাবেন। এখন সারা দেশের নজর মমতার রাজধানী সফরের দিকে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...