Thursday, June 18, 2026

দাপট ভারতীয় মেয়েদের, ইংল‍্যান্ডকে হারালো ৩৪৭ রানে

Date:

Share post:

নজির গড়ল ভারতীয় দল। এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে এক ম‍্যাচের টেস্ট সিরিজে দুরন্ত জয় পেল হরমনপ্রীত কৌরের দল। ভারত জিতল ৩৪৭ রানে। আড়াই দিনে টেস্ট জিতল ভারত। এই জয়ের ফলে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা। দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট নিলেন দীপ্তি শর্মা। মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয় এখন এটাই।

প্রথম দিন থেকেই ম‍্যাচে চালকের আসনে ছিল ভারত। প্রথম ইনিংসে ৪২৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের চার জন ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক ম্যাচে শুভা সতীশ করেন ৬৯ রান। জেমাইমা রদ্রিগেজ করে ৬৮, যষ্টিকা ভাটিয়া করেন ৬৬ এবং দীপ্তি শর্মা করেন ৬৭। ওপরদিকে ৪৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ বেলায় স্নেহ রানা ৩০ রান করেন। প্রথম ইনিংসে জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল‍্যান্ডের হয়ে ৫৯ করেন ন‍্যাট সিভার ব্রান্ট। ভারতের প্রথম ইনিংস ৫ উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি উইকেট নেন স্নেহ রানা। একটি করে উইকেট নেন রেনুকা সিং এবং পুজা বসস্ত্রেকার।

এরপর আর ম‍্যাচে ভারত ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৬ রান তুলে ডিক্লেয়ার দেয়। সেই ইনিংসে ৪৪ রান করেন হরমনপ্রীত। দীপ্তি ১৮ বলে ২০ রান করেন। শেফালি বর্মা করেন ৩৩ রান। স্মৃতি মান্ধনা করেন ২৬ রান।  ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। মেয়েদের ক্রিকেটে এর আগে এত বড় রানের লক্ষ্য কোনও দল দিতে পারেনি। সেই রান তারা করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় ইংরেজরা। সৌজন্যে সেই দীপ্তি। একাই নেন চার উইকেট। পুজা নেন তিন উইকেট। রাজশ্রী গায়কোওয়াড নেন দুটি উইকেট। রেনুকা নেন একটি উইকেট।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...