Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয়ে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দিল জুয়ান ফেরান্দোর দল। ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট হারানোর ম্যাচে লাল কার্ড দেখায় এদিন গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে বেঞ্চে ছিলেন না কোচ জুয়ান ফেরান্দো।

২) মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ম‍্যাচ গড়াপেটার এমনই মারাত্মক অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তদন্তকারী আইপিএস অফিসার জি সম্পথ কুমার। অবশেষে সেই আইপিএস অফিসারকে ১৫ দিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

৩) নেতৃত্বে বদল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর জায়গায় দলের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

৪) আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই এফসি-র বিরুদ্ধে তাদের মাঠেই খেলবে কার্লোস কুয়াদ্রাতের দল। মুম্বই ফুটবল এরিনাতে বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিংদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

৫) ক্রিকেটকে আরও ছোট ফর্ম‍্যাটে আনতে চলেছে বিসিসিআই। আইপিএলের সাফল্যের পর এই  প্রতিযোগিতার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ২০২৪ সাল থেকে শুরু হতে পারে ক্রিকেটের নতুন টি-১০ প্রতিযোগিতা আনতে চলেছে বিসিসিআই। অর্থাৎ ম‍্যাচ হবে ১০ ওভারের।

আরও পড়ুন:জয়ে ফিরল মোহনবাগান, নর্থইস্টকে হারালো ৩-১ গোলে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...