Friday, April 24, 2026

কেন্দ্রের বি.রুদ্ধে তী.ব্র ক্ষো.ভ, সংসদ ভবনে আ.ত্মহ.ত্যার পরিকল্পনা ছিল সাগরের!

Date:

Share post:

দেশের সরকার রাষ্ট্র পরিচালনে কতটা ‘ব্যর্থ’ হলে রাজধানীর বুকে এতটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়! সংসদ হামলায় (Attack in Parliament) ধৃতদের যতই জেরা করছেন পুলিশ আধিকারিকরা, ততই অবাক হয়ে যাচ্ছেন। কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) ‘অরাজকতা’, একদল যুবক- যুবতীকে কতটা বেপরোয়া করে তুলতে পারে তার প্রমাণ মিলেছে গত বুধবার। এবার সংসদ হামলার ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত সাগর শর্মার (Sagar Sharma)। দিল্লি পুলিশের (Delhi police) জেলায় সাগর জানিয়েছেন, সংসদের সামনে ‘আত্মহত্যা’র পরিকল্পনা করেছিলেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ (Protest against Central Government) স্বরূপ এই ধরনের পদক্ষেপের কথা চিন্তাভাবনা করা হয়েছিল। সাগরের ডায়েরিতেও এ রকমই ভাবনাচিন্তার উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

‘স্মোক ক্যান’ হামলার নেপথ্যে কারা কারা আছেন এবং তাদের আসল উদ্দেশ্য কী ছিল এই নিয়ে তদন্তে দিল্লি পুলিশের গোয়েন্দারা। একনাগাড়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝায়ের সূত্র ধরে এবার নীলাক্ষর দিকে নজর রাখছে কলকাতা পুলিশও। এরই মাঝে সাগর সর্মার বয়ানে হতবাক পুলিশকর্তারা। ধৃত জানিয়েছেন আসলে সংসদ ভবনের সামনে আত্মহত্যা করার পরিকল্পনা ছিল। অনলাইনে এক ধরনের বিশেষ জেলের অর্ডার দেয়া হয়েছিল যা গায়ে মেখে নিলে আগুন লাগলেও দেহের কোন অংশের ক্ষতি হয় না। সেই কেমিক্যাল ব্যবহার করে নিজেদের গায়ে আগুন ধরানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পেমেন্ট জনিত সমস্যা হওয়ায় দাহ্য পদার্থ কিনতে সক্ষম হননি। ততক্ষণই স্মোক ক্যান কেনা হয়ে গেছিল, তাই হাতে থাকা সেই রং বোমাকেই প্রতিবাদের হাতিয়ার করে তোলেন তাঁরা। এই সব কিছুই করা হয়েছিল মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করার উদ্দেশ্যে। মনিপুর হোক বা মধ্যপ্রদেশ, বিজেপি সরকার যে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং সাধারণ মানুষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে, এই কথাই সকলের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চেয়েছিল এই তরুণ প্রজন্ম। তার জন্য আত্ম বলিদানের মতো ভয়ংকর সিদ্ধান্ত নিতেও পিছপা হননি তাঁরা। হতবাক পুলিশ কর্তারা!

Related articles

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...