Friday, March 20, 2026

কেবিন থেকে সরল সিসিটিভি পর্যবেক্ষণ, জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করলেন মেয়ে-দাদা

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশ মতো প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএমের (SSKM hospital) কেবিন থেকে সরিয়ে ফেলা হল সিসিটিভি ক্যামেরা। আর তারপরই তাঁর সঙ্গে দেখা করতে এলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক। যদিও তাঁরা বেশিক্ষণ কেবিনে থাকেননি। সেখান থেকে বেরিয়ে তাঁরা দেখা করেন এসএসরেএমের এমএসভিপি-র (MSVP) সঙ্গে দেখা করেন তাঁরা।

এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের কেবিনে ভর্তি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবারই সেই কেবিন থেকে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিসিটিভি ক্যামেরা সরানো হয়েছে। তবে তাঁর নিরাপত্তার জন্য কেবিনে রয়েছে সিআরপিএফ জওয়ানের নজরদারি। ইডি-র দুজন আধিকারিকের অনুমতি সাপেক্ষেই দেখা করা যাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে। যারা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন তাঁদের নাম তুলতে হবে রেজিস্টার খাতায়।

সিসিটিভি ক্যামেরার নজরদারি কেবিন থেকে সরানোয় গোপনীয়তা ভঙ্গ হওয়ার সমস্যা এখন আর নেই। ঠিক সেই কারণেই শনিবার সকালেই একান্ত কাছের মানুষদের সঙ্গে শনিবার সকালেই দেখা করতে পারলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মেয়ে ও দাদা কেন প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তা জানতে পারা যায়নি। এমনকি ইডি-র অনুমতি ছিল কি না সেটাও জানা যায়নি।

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...