Wednesday, June 24, 2026

পোলাও -পাঁ.ঠার মাং.সে মাতলো টেলি জগৎ, জমজমাট সৌরভ-দর্শনার বিবাহ বাসর

Date:

Share post:

প্রেমটা লুকিয়ে করেছিলেন, কিন্তু বিয়েটা হল সাড়ম্বরে। চলতি বছরের অঘ্রানের শেষ বিয়ের লগ্নে চার হাত এক হল সৌরভ দাস ও দর্শনা বণিকের (Saurav Das and Darshana Banik)। এক বছরের বন্ধুত্বের মধ্যে কখন প্রেমের প্রবেশ হয়েছিল সে সম্পর্কে ঘনিষ্ঠরা ছাড়া আর কেউ জানতে পারেননি। কিন্তু সকলকে জানিয়ে বেশ হৈ-হুল্লোড় করেই বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলেই জমলো বিয়ের সন্ধ্যা। সাবেকি রীতি আর পুরোদস্তুর বাঙালি মেনুতে দারুন উপভোগ করলেন টেলিউড ও টলিউডের শিল্পীরা(Tollywood stars)।

সৌরভ শুরু থেকেই বলে এসেছিলেন যে এই বিয়েতে তিনি বাঙালিয়ানাকে পুরোপুরি বজায় রাখতে চান ।সেই কারণে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ সবেতেই চেনা বিয়ে বাড়ির গন্ধ ধরা দিল। গতকাল সকাল থেকেই সব আচার অনুষ্ঠানের ছবি সমাজ মাধ্যমে দিয়েছেন বর- কনে। সন্ধ্যাতেও ব্যতিক্রম হল না। দর্শনা বিয়ের আসরে এলেন মুগা জরির কাজ করা লাল বেনারসি পরে। গায়ে সোনার গয়না, কপালে সোনার টিকলি ও রীতি মেনে নাকে নথ। চশমা চোখে সাদা ধুতি পাঞ্জাবিতে হাজির হন সৌরভ। এরপর বিয়ের মন্ত্র উচ্চারণে আগামীর পথে একসাথে চলার শপথ নিলেন দুজনেই। বিয়ের নিমন্ত্রিতদের তালিকায় থাকলেন বর-কনের প্রিয় বন্ধুরা। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly), অভিনেতা নীল ভট্টাচার্য (Trina Bhattacharya), তৃণা সাহা (Trina Saha), সৌম্যজিৎ আদক, সোহিনী সরকার (SohiniSarkar) — কে নেই? আর মেনুতে কী নেই? ফিশ ফ্রাই, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, পোলাও, পাঁঠার মাংস— এই সব পদ দিয়েই চলল অতিথি আপ্যায়ন। চুটিয়ে আনন্দ করলেন সকলেই। যদিও নবদম্পতি কবে আর কোথায় মধুচন্দ্রিমা যাবেন সেটা এখনও জানাননি। সৌরভ আর দর্শনার জন্য আমাদের তরফ থেকেও রইল আন্তরিক শুভেচ্ছা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...