Wednesday, April 8, 2026

ফের ছত্তিশগড়ে মা.ওবাদীদের দা.পট, গু.লির ল.ড়াইয়ে মৃ.ত্যু CRPF জওয়ানের, গু.রুতর আ.হত কনস্টেবল

Date:

Share post:

তাঁদের সরকার ক্ষমতায় এলে মাওবাদী মুক্ত হবে ছত্তিশগড় (Chattisgarh)। মাস দুয়েক আগে ছত্তিশগড়ে নির্বাচনী জনভায় (Election Campaign) গিয়ে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু তাদের সরকার ক্ষমতায় এলেও লাভের লাভ কিছুই হল না। ছত্তিশগড় যে জায়গায় ছিল সেই জায়গাতেই পড়ে রয়েছে। ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলার ঘটনা। জানা গিয়েছে, রবিবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ আধিকারিকের (CRPF)। গুরুতর জখম কেন্দ্রীয় বাহিনীর আরও এক জওয়ান। ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্দা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে নিরাপত্তাবাহিনী মাওবাদী নিকেশ অভিযানে বেরিয়েছিল। আচমকাই তাঁদের উপর হামলা হয়। আর তার জেরেই মৃত্যু হয় সাব-ইন্সপেক্টর সুধাকর রেড্ডির। অন্যদিকে, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবল রামু।

রবিবার সকাল ৭টা নাগাদ সিআরপিএফের ১৬৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা মাওবাদী বিরোধী অভিযানে বেরোন। জাগারগুন্দা এলাকার উরসাঙ্গাল গ্রামের কাছাকাছি পৌঁছতেই বাহিনীর উপর হামলা হয়। অতর্কিত হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব-ইন্সপেক্টর সুধাকরের। গুলিবিদ্ধ হন রামু। তবে তড়িঘড়ি রামুকে এয়ার লিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পর ওই এলাকা থেকে চার জন সন্দেহভাজনকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনীর কোবরা ইউনিট। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে রয়েছে কী না তা জানতে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

 

 

 

 

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...