Friday, June 26, 2026

রবিবাসরীয় সকালে হাওড়ায় অ.গ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

রবিবার সকালে হাওড়ার (Howrah) এক বাড়িতে অগ্নিকাণ্ড (Fire)। হাওড়ার ময়দানের পঞ্চান্নতলা এলাকার ঘটনা। এদিন স্থানীয় একটি চায়ের দোকান লাগোয়া বাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে বলে খবর। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তবে কী থেকে আগুন ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।

 

এক দমকল কর্মী বলেন, বাড়িটির পাশে চায়ের দোকান রয়েছে। সেখান থেকেই এই আগুন লাগতে পারে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কেউ আহত হয়নি। তবে কী থেকে এমন আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষ। কিন্তু বাড়ির ভিতরে কেউ না থাকলেও আশপাশে রয়েছে একাধিক ছোট দোকান। তাই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার দোকানদাররা। তাদের বক্তব্য আগুন যদি এখনও নিয়ন্ত্রণে আনা না যায় যে কোনও সময় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণে এই দোকান চালিয়েই তাদের সংসার চলে। ফলে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তাঁরা। তবে এলাকাবাসীরা জানিয়েছেন, বাড়িটি তালা বন্ধ ছিল। আর সেকারণে বাড়ির ভিতরে কেউ না থাকায় তেমন কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। তবে এদিন কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন দাউদাউ করে বৃহত্তর আকার ধারণ করে। স্থানীয় মানুষজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে।

 

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...