Saturday, April 4, 2026

নিরাপত্তার চূড়ান্ত গাফিলতি! সংসদ হানায় বাংলার যোগ নেই: কুৎসার জবাবে কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির কারণেই সংসদে হানাদার। এটা অত্যন্ত গুরুতর বিষয়। তবে, এর সঙ্গে বাংলাকে জড়িয়ে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে। এটা একেবারেই উচিৎ নয়। বাংলা কোনও অপরাধমূল কাজকে প্রশ্রয় দেন না। দিল্লি (Delhi) যাওয়ার আগে রবিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, এই ঘটনা অত্যন্ত গুরুতর। এই বিষয়ে আলোচনার দাবি জানানো জন্যই তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন-সহ ১৫জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান মমতা।

মুখ্যমন্ত্রী কথায়, সংসদের হানা নিরাপত্তার চূড়ান্ত গাফিলতিতেই হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সেটা শিকারও করেছেন। তবে, এর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। এরা যে কোনও বিষয় নিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করে। মমতা (Mamata Banerjee) জানান, বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ঝাড়খণ্ড বা কোথাকার যোগ আছে- সেটা জানা গিয়েছে। বলেন, “ললিত ঝাঁর কোনও বঙ্গ যোগ নেই, ওরা ঝাড়খন্ড বিহারে রয়েছে। বাংলার নামে কুৎসা আর অপপ্রচার করার চেষ্টা সবসময়।“ নিরপেক্ষ তদন্ত হোক। স্পষ্ট হয়ে যাবে। বাংলার বিরুদ্ধে অপপ্রচার করা আর কুৎসা ছাড়ানোই হচ্ছে বিরোধীদের সর্বক্ষণের কাজ- তোপ দাগেন তৃণমূল সভানেত্রী। তিনি জানান, বাংলা কোন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...