Thursday, June 18, 2026

বড়দিনের পরই শুরু সোদপুর থেকে ব্যারাকপুুুর বিটি রোড সম্প্রসারণের কাজ

Date:

Share post:

ক্রমাগতই যাববাহনের চাপ বেড়েছে বিটি রোডের ওপর। ইতিমধ্যেই ডানলপ থেকে সোদপুর প্রথম পর্যায়ের রাস্তার চওড়া করা হয়েছে। কিন্তু থেকে সোদপুর থেকে বারাকপুর পর্যন্ত সম্প্রসারণ না হওয়ার ফলে যানজট থেকেই গিয়েছে। এবার সোদপুরের ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুরের চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে চলতি মাসের ২৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে বলে ওই দফতর সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে ডানলপ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত বিটি রোডের বাকি অংশেও পিচ তুলে দিয়ে নতুন করে সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।

বিটি রোডের সম্প্রসারণ ও সংস্কার পরিকল্পনা নিয়ে সম্প্রতি পূর্ত দফতরের কর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কাজের দিন ক্ষণ স্থির করার পাশাপাশি দখলদার মুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোদপুর ট্র্যাফিক মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত বিটি রোডের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার। যে ভাবে বিটি রোডের উপর গাড়ির চাপ বাড়ছে তাতে যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ওই অংশে। জানা গিয়েছে, বিটি রোডের দু’পাশের রাস্তা চার মিটার করে চওড়া করে ছয় লেনের রাস্তা করা হবে। দুই অভিমুখেই সাড়ে এগারো মিটার করে রাস্তা চওড়া হবে। শুধু তাই নয়, ডানলপ থেকে সোদপুরের ধাঁচে রাস্তার মাঝের লোহার রেলিংয়ের ডিভাইডার সরিয়ে বুলেভার্ড ডিভাইডার করা হবে। যেখানে লাগানো হবে বিভিন্ন ধরনের গাছ। নির্দিষ্ট ওই অংশে নতুন করে আলোয় রাস্তা সাজানো হবে।

আরও পড়ুন- মঞ্চে পারফরমেন্স সেলেব সন্তানদের, উচ্ছ্বসিত বাবা-মা

Related articles

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...