Saturday, April 4, 2026

বড়দিন থেকে বর্ষবরণ, উৎসবের দিনগুলিতে ড্রিংক অ্যান্ড ড্রাইভ রুখতে ব্যবস্থা রেস্তোরাঁ সংগঠনের

Date:

Share post:

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বড়দিন আর বর্ষবরণের উৎসবে মেতে উঠবে তিলোত্তমা কলকাতা। পার্কস্ট্রিট, ধর্মতলা, বো-ব্যারাকের মতো শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সেজে উঠছে রেস্তরাঁ, পানশালা, পাব। তবে উৎসবের দিনগুলিতে যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পুলিশ প্রশাসন।

 

মদ‌্যপ ব‌্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। বিকল্প ব্যবস্থা করে তাঁদের বাড়ি পাঠানো হবে। তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠানো হবে। শহর-শহরতলির সমস্ত পানশালা এবং রেস্তরাঁকে এই মর্মে নোটিশ পাঠাচ্ছে হোটেল-রেস্তরাঁ সংগঠন।

ফি-বছর ক্রিসমাস থেকে নিউইয়ার, সপ্তাহব্যাপী পানশালা-রেস্তরাঁতে অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি থাকে। উৎসবের এই দিনগুলিতে মদ্যপান চলতে থাকে। তবে অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেবে না রেস্তরাঁ কর্তৃপক্ষ। হোটেলে থাকা বেয়ারারা গাড়ি বা চালক ডেকে দেবেন। ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন‌্য অ‌্যাপ চালু করেছে এক বেসরকারি সংস্থা। তাদের মাধ‌্যমেই চালক ভাড়া করে ম‌দ‌্যপ ব‌্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। তার জন‌্য ওই ব‌্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও।

আরও পড়ুন:অযোধ্যার রামমন্দিরে দত্তপুকুরের শিল্পীর কীর্তি, রামের মূর্তি তৈরি করে কামাল জামালউদ্দিনের!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...