Wednesday, June 24, 2026

রাতভর কাজ শেষের পর অবশেষে স্বাভাবিক পরিষেবা! দক্ষিণেশ্বর থেকেই মিলছে মেট্রো

Date:

Share post:

রবিবার দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। চরম হয়রানির শিকার হতে হয়েছিল যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম (Dakshineshwar-Dumdum) লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। যার জেরে রবিবার বাতিল করা হয় ৮০টিরও বেশি ট্রেন। যা কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে নজিরবিহীন। জানা যায়, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই এই সমস্যা। এরপর রবিবার রাতভর কাজ শেষের পর সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সামাল দেওয়া গেল পরিস্থিতি। সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সোমবার সকালে জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টা ৫২ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো আচমকা স্তব্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার সমস্যার কারণেই এই বিপত্তি ঘটে। এরপর মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দীর্ঘ প্রচেষ্টার পরও রবিবার চালু হয়নি মেট্রো। এরপর রবিবার রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলার পর সোমবার সকালে স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই মেট্রো রুট এড়িয়ে যাচ্ছেন। সোমবার সকালে সেকারণেই দক্ষিণেশ্বর কিংবা বরাহনগর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মেট্রো স্বাভাবিক হয়েছে কি না, তা তাঁরা অনেকেই জানতে পারেননি। তাই বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মেট্রো স্বাভাবিক দেখে অনেকে তাতে উঠেছেন। অনেকে মেট্রোর পথ এড়িয়ে গিয়েছেন।

তবে সপ্তাহের বেশিরভাগ দিনই কোনও না কোনও কারণে থমকে যাচ্ছে মেট্রো রেল পরিষেবা। আর সেকারণেই সকালের ব্যস্ততম সময়ে অফিস পৌঁছতে না পেরে সাধারণ মানুষদের মধ্যে বাড়ে উত্তেজনা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...