Wednesday, June 24, 2026

লোকসভায় পেশ টেলকম বিল, জাতীয় নিরাপত্তার অছিলায় অপব্যবহারের আশঙ্কা বিরোধীদের

Date:

Share post:

সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে বিরোধীদের তুমুল হইহট্টগোলের মাঝেই সোমবার লোকসভায় পেশ হল নতুন টেলিকম বিল। এদিন এই বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিল পাশ হলে ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন ও ওয়্যারলেস টেলিগ্রাফি আইন আমূল বদলে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আসবে নতুন আইন। অবশ্য এই বিলের একাধিক ধারা নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে বিরোধীদের তরফে।

এই বিলের একাধিক ধারার তীব্র বিরোধিতা অরে বিরোধীদের অভিযোগ, বিলটি আইনে পরিণত হলে জাতীয় নিরাপত্তার অছিলায় এর অপব্যবহার করবে সরকার। জাতীয় নিরাপত্তার নামে যে কোনও সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়ার বা বন্ধ করার বল্গাহীন ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে।এর পাশাপাশি নতুন বিলের খসড়ায় ইন্টারনেট নির্ভর ফোন এবং মেসেজকেও ‘টেলিযোগাযোগের’ আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত অগাস্ট মাসে নতুন টেলিযোগাযোগ বিলের খসড়া পাশ হয়েছিল মোদির মন্ত্রিসভার বৈঠকে। সেখানে সরকারের তরফে যুক্তি ছিল ১৩৮ বছরের পুরনো ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন ইন্টারনেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে কার্যকরী নয়। জাতীয় নিরাপত্তার কারণে নেট-নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। যদিও বিরোধীদের একাংশের অভিযোগ, ভবিষ্যতে প্রস্তাবিত ওই আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...