Wednesday, June 24, 2026

শহরের রাস্তায় গাড়ি ধরে কাগজ দেখছেন খোদ মেয়র! কিন্তু কেন?

Date:

Share post:

শহরে জলাজমি ও পুকুর বোজানো বন্ধ করতে আগেই কলকাতা পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। কিন্তু তারপরও পুলিশের চোখে ফাঁকি দিয়ে লরি বোঝাই আর্বজনা নিয়ে গিয়ে পুকুর বোজানো হচ্ছে বলে অভিযোগ পেয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার সকালে শহরের পথে অভিযানে নেমেছিলেন খোদ মেয়র। মাঝেরহাট ব্রিজের কাছে রাস্তায় আর্বজনার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় মেয়রকে। হাতেনাতে ধরে ফেলেন আবর্জনা বোঝাই পাঁচটি গাড়িও। গাড়িগুলিকে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন ফিরহাদ হাকিম।

মেয়রের কথায়, “এভাবে যদি আমাদের একা পলিউশনের বিরুদ্ধে লড়াই করতে হয়, পুকুর বোজানোর বিরুদ্ধে এটা তো অসম্ভব। পুলিশ কমিশনারকে বলব কড়া নজরদারির ব্যবস্থা করুন। তা না হলে জয়াশয় বোজানোর রোগ আটকানো যাবে না।”

মেয়রের প্রশ্ন, “সিএনডি প্লান্ট বসিয়েছি। কেউ বাড়ি ভাঙলে সেখানে আর্বজনা ফেলবে। তারপরেও এতগুলো আবর্জনার গাড়ি দক্ষিণ কলকাতার ভেতরে ঢুকছিল কী করে?” বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর গোচরে আনবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...