Wednesday, June 24, 2026

আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, কলকাতার র‍্যাডারে বাংলার তিন ক্রিকেটার

Date:

Share post:

আগামিকাল আইপিএল ২০২৪-এর নিলাম। মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। পিছিয়ে নেই কলকাতাও নাইট রাইডার্সও। গৌতম গম্ভীর কেকেআর মেন্টর হয়ে আসার পর দলকে ঢেলে সাজাতে চাইছেন। নিলামের আগে ১২ জন ক্রিকটারকে রিলিজ করেছে নাইট শিবির। ৩৭.২ কোটি টাকা রয়েছে নাইট কর্তাদের হাতে। তা নিয়ে নিলামে নামছে কলকাতা।

গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কেকেআর ছিল বাংলার ক্রিকেটাররা। কিন্তু তারপর থেকে আর সেভাবে বাংলার ক্রিকেটাররা সুযোগ পাননি। আর এবার সূত্রের খবর, ফের নিলামে বাংলার ক্রিকেটারদের জন্য ঝাপাতে পারে কেকেআর। আর এই তালিকায় রয়েছে ৩ ক্রিকেটার।

কেকেআর র‍্যাডারে যে বাংলার ক্রিকেটার রয়েছে, তাদের মধ‍্যে প্রথম রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। দীর্ঘ দিন বাংলার হয়ে খেলছেন। খেলছেন ভারতীয় দলের হয়েও। স্টান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন ভারতীয় দলেও। বিজয় হাজারে ট্রফিতে ৪ ম্যাচে একটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন অভিমন্যু।

কেকেআরের র‍্যাডাসে রয়েছেন বাংলার পেসার ঈশান পোড়েলও। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইিপএল খেলেছেন ঈশান। সদ্য বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আইপিএল নিলামে চমক দিতে পারেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফও। বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৭ ম্যাচে নিঋএছেন ১২ উইকেট।

আরও পড়ুন:আগামিকাল আইপিএল-এর মেগা নিলাম, তার আগে দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে ১০ ফ্র্যাঞ্চাইজি

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...