Saturday, April 4, 2026

অভিনয়ের বীজ পুঁতেছিলেন অমিতাভ বচ্চনের মাথায়, অভিনেতার সঙ্গে কেমন সম্পর্ক সেই ভাইয়ের

Date:

Share post:

কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পিছনে থাকে একজন নারীর অবদান। তবে অনেকের ক্ষেত্রে সেই অবদান কোনও পুরুষেরও হতে পারে। বলিউডের বিগ-বির সাফল্যের শুরুটা অনেকটাই ছিল তাঁর ভাই অজিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কারণে, একথা সম্প্রতি তিনি নিজেই স্বীকার করলেন। এমনকি সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা গেল অজিতাভ বচ্চনকেও।

কেবিসি-র ফ্যামিলি স্পেশাল উইকের একটি এপিসোডে বেশ স্মৃতিমেদুর হয়ে পড়েন অমিতাভ বচ্চন। তখনই তাঁর গলায় শোনা যায় তাঁর ছোটভাইয়ের কথা। বিগ-বির থেকে বছর পাঁচেকের ছোট অজিতাভও নৈনিতালের (Nainital) স্কুলেই পড়াশোনা করেন। আর পাঁচটা পরিবার যেমন বাড়ির ছোটদের আগলে রাখে অমিতাভও তেমনি আগলে রাখতেন অজিতাভকে। তবে কলকাতায় চাকরি করার সময় অজিতাভই (Ajitabh Bachchan) প্রথম তাঁকে অভিনয়কে পেশা হিসাবে নেওয়ার জন্য প্রভাবিত করেন। তাঁর ছবি তুলে একটি প্রতিযোগিতাতেও পাঠিয়ে দেন, বলে জানান অমিতাভ। প্রতিযোগিতা পাশ করে অভিনয় জগতে প্রবেশ করতে না পারলেও সেখান থেকে তাঁর মনে অভিনেতা হওয়ার বীজ পুঁতে যায়।

পরবর্তীকালে বড়দাদা অভিনয় ও ছোটভাই ব্যবসায় যুক্ত হলেও তাঁদের মধ্যে যথেষ্ট সদ্ভাব ছিল। ছোট ভাইকে ব্যবসায় সাহায্যও করেছিলেন অ্যাংরি ইয়ংম্যান। অমিতাভ বচ্চনের বান্ধবী রমোলার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধও হন অজিতাভ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কে চিড় ধরে। সম্ভবত সেটা ব্যবসায়িক কারণেই। বাবার মৃত্যুর পর সেই দূরত্ব আরও বাড়ে। আবার সময়ই কাছে এনে দিয়েছে দুই সহোদরকে। তিন কন্যা ও এক পুত্রের পিতা অজিতাভ বর্তমানে লন্ডনের বাসিন্দা। সম্প্রতি অমিতাভ তনয়া শ্বেতা নন্দার পুত্র অগস্ত্য নন্দার প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’। তারই প্রিমিয়ারে (Premier) মুম্বাইয়ে বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠানেই বচ্চন পরিবারের পাশেই দেখা যায় সস্ত্রীক অজিতাভ বচ্চনকেও। এর থেকেই বোঝা যায় দুই ভাইয়ের সম্পর্কের উষ্ণতা এখন বেড়েছে।

আরও পড়ুন- দিদির কাছে কংগ্রেসের ক্ষো.ভ উ.গরে দিলেন অখিলেশ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...