Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সামনে এল ২০২৪ আইপিএল-এর সম্ভাব‍‍্য দিন। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ২২ মার্চের পর যে কোনও দিন থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাসের শেষ পর্যন্ত। জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে সব দলগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

২) ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে সৌদি আরব। আর সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের কয়েকটি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা যে করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এমনটাই সূত্রের খবর।

৩) হয়ে গেলো ২০২৪ সুপার কাপের ড্র। সোমবার এআইএফএফের তরফে সুপার কাপের যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। ফলে গ্রুপ পর্বেই হচ্ছে মহা ডার্বি।

৪) আজ আইপিএল ২০২৪-এর নিলাম।
মঙ্গলবার দুবাইয়ে বসতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল এর নিলাম। আগামী মরশুমের আগে ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করার চেষ্টা করবে। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে।

৫) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে একাই পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং। ৪ উইকেট নেন আবেশ খান। এই জয়ের ফলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক কে এল রাহুল।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...