Sunday, June 14, 2026

ভিউ ৫ কোটি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল “জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন”!

Date:

Share post:

চলতি লোকসভা ভোটের মরশুমে সোশ্যাল মিডিয়াতেও নজর কাড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাম-বিজেপি-কংগ্রেস! মাত্র তিন সপ্তাহে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এবার ভোট তৃণমূলের ট্যাগ লাইন “জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন”! এই গানটি তরুণ প্রজন্মের ভোটারদের মনে প্রভাব ফেলেছে বলেই আশাবাদী রাজ্যের শাসকদল।

গত ৩ এপ্রিল, অর্থাৎ ঠিক একমাস আগে তৃণমূলের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয় “জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন” গানটি। মাত্র ৩ সপ্তাহেই সেই গানটি শুনেছেন ৫ কোটি মানুষ! ভিডিওটি ৩ মিনিট ১১ সেকেন্ডের। গড়ে ২ মিনিট ২ সেকেন্ড বা ৬০ শতাংশের বেশি সময় ধরে ভিডিওটি দেখেছেন নেটিজেনরা। ডিজিটাল কন্টেট বিশেষজ্ঞদের মতে, ”যা প্রশংসনীয়”! তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট, “বাংলার প্রতিটি কোণায় ঝড় তুলেছে ‘জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন। বিজেপির জমিদারদের এবার ব্যাগ গোছাতে হবে”।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগে একুশের বিধানসভা ভোট তখন দোরগোড়ায়। ইউটিউবে ”বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগান তুলে প্রচারে নেমেছিল তৃণমূল। ব্যাপক সাড়া মিলেছিল। খুব অল্প সময়ে সেই ভিডিওটি দেখেছিলেন ১২.৩ মিলিয়ন মানুষ। এরপর গতবছর পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যজুড়ে ”তৃণমূলে নবজোয়ার” কর্মসূচি শুরু করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন প্রথম ১৫ দিন ভিউ ছিল ৬ মিলিয়নেরও বেশি।

 


 

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...