Friday, April 3, 2026

ডুমুরজলা বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়েছে আশেপাশেও

Date:

Share post:

মঙ্গলবার সকালেই আগুন লাগে হাওড়ার একটি কাগজের মিলে। সেই আগুন ঠাণ্ডা হতে না হতেই বিধ্বংসী আগুন হাওড়ার ডুমুরজলা বস্তিতে। এই নিয়ে শেষ কয়েকদিনে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটল হাওড়ায়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। পুরো বস্তি ভষ্মীভূত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বৈদ্যুত্ক খুঁটিতেও আগুন ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকায় প্রবল হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আশেপাশের বহুতল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডুমুরজলা স্টেডিয়ামের কাছে একটি আবাসনে নিচে রয়েছে এই বস্তি। সেই বস্তিতে মঙ্গলবার বিকালে আগুন লাগে। কী থেকে আগুন স্পষ্ট না হলেও দুটি সম্ভাবনার কথা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শীতে আগুন পোহানোর সময় আগুন লেগে থাকতে পারে। অথবা সিলিন্ডার ফেটে আগ্নিকাণ্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি সিলিন্ডার ফাটার আওয়াজও পাওয়া গিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়।

ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কলকাতা থেকেও দমকলের ইঞ্জিন ডুমুরজলায় পাঠানো হচ্ছে। মোতায়েন হয়েছে অ্যাম্বুল্যান্সও। বৈদ্যুতিক তারে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল। নাহলে তা থেকে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রবল গতিতে আগুন ছড়িয়ে পড়ায় পাশের আবাসনের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...