Monday, April 6, 2026

ললিতের সঙ্গে গদ্দার অধিকারীর ৩০০-র বেশি ছবি রয়েছে, বঙ্গ বিজেপিকে তুলোধোনা তাপসের

Date:

Share post:

সংসদে স্মোককাণ্ডের অন্যতম অভিযুক্ত ললিত ঝা-র সঙ্গে ছবির প্রসঙ্গে বঙ্গ বিজেপিকে তুলোধোনা করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর সাফ কথা, সংসদে নিরাপত্তাহীনতার ছবিই স্পষ্ট হয়েছে হামলার ঘটনায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন নিরাপত্তায় গাফিলতি ছিল। অথচ রাজ্য বিজেপি সবক্ষেত্রে পশ্চিমবঙ্গের যোগ খুঁজে চলেছে।

সোমবার তিনি বলেন, আমি ‘৮৫ সাল থেকে জনপ্রতিনিধি। অনেক অনুষ্ঠানে যেতে হয়। তাই অনেক ছবিই ওঠে। ছবি যেমন ওঠার তেমন উঠবে। তিনি বলেন, গদ্দার অধিকারীর সঙ্গেও তো তাঁর ৩০০-র বেশি ছবি রয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ছবি খুঁজলে পাওয়া যাবে। তা নিয়ে বিজেপি কী বলবে। এ প্রসঙ্গে তিনি পাল্টা তোপ দাগেন, ললিত মোদি, মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদির সঙ্গে কাদের ছবি দেখা যায়? বঙ্গ বিজেপি শুধু বং কানেকশন খোঁজায় ব্যস্ত।

তবু তারা মহীশূরের দলীয় সাংসদ প্রতাপ সিমহা-র কানেকশন খুঁজে পান না, উত্তরপ্রদেশের জুতো তৈরির কানেশন খুঁজে পান না, ঘটনার পর রাজস্থানে পালিয়ে যাওয়ার কানেকশন খুঁজে পান না।
তাপস রায় বলেন, তাঁর জানা নেই ললিত ঝা-র সঙ্গে যুব তৃণমূলের কোনও যোগ আছে কি না। তবে তিনি ললিত ঝাকে চেনেন না। তারপরই তাঁর কটাক্ষ, গদ্দার অধিকারী যুব তৃণমূলের সভাপতি থাকাকালীন তার রিক্রুটমেন্ট কি না বলতে পারব না।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...