Friday, April 3, 2026

আয়োজনই সার! ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী

Date:

Share post:

ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, হাজার-হাজার শঙ্খের ধ্বনি, সাধুসন্তের সমাবেশ। ব্রিগেডের এই আনন্দ আয়োজনের অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারও চলছে জোরকদমে। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, শেষ মুহূর্তে নরেন্দ্র মোদির সফর বাতিল হয়েছে। মঙ্গলবার বিজেপির তরফে তাঁর না আসার কথা জানানো হয়েছে। তবে আয়োজকরা অবশ্য জানিয়েছেন, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানেন না তাঁরা। প্রধানমন্ত্রী আসবেন জেনেই প্রচার চলছিল। তবে উনি না এলেও কর্মসূচিতে কোনও বদল ঘটবে না।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে চাঙ্গা করতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। ব্রিগেডের অনুষ্ঠান সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। মোদির গীতাপাঠ করতে পাঁচ কোটি টাকা খরচও করছে গেরুয়া শিবির। লোক জোগাড় করতে ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে আবেদনও জানানো হয়েছে। কিন্তু শেষ মহূর্তে এসে বাতিল হয়ে গেল প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর। কিন্তু এভাবে মোদীর আসা বাতিল হয়ে যাওয়ায় এখন একটাই চিন্তা ঘুরছে আয়োজকদের মাথায়। লাখ লাখ মানুষের গীতাপাঠ করার কথা ছিল ব্রিগেডে। কিন্তু প্রধানমন্ত্রী না এলে আদৌ কি এত ভিড় হবে?

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আসার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট নিয়মে মঞ্চ বাঁধার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েক লাখের বেশি মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। সেক্ষেত্রে ট্রাফিক সহ নিরাপত্তা বিষয়ক একাধিক পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছিল পুলিশের তরফে।

আরও পড়ুন- গ্রাম বাংলায় ছড়িয়ে যাচ্ছে ‘জয়ী’, হাসি ফুটছে ক্ষুদ্র শিল্পীদের মুখে

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...