Saturday, April 4, 2026

প্রকাশিত হল মাধ্যমিকের টেস্ট পেপার! 

Date:

Share post:

কথা ছিল বড়দিনের আগেই টেস্ট পেপার হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেই মতই মঙ্গলবার টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবারই স্কুলগুলোতে টেস্ট পেপার পৌঁছে যাবে। তার পরেই জেলার স্কুলগুলোতে পৌঁছে যাবে এই টেস্ট পেপার। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তবে পড়ুয়ারা কবে টেস্ট পেপার হাতে পাবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার নিশ্চিন্ত হল পরীক্ষার্থীরা।

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। অনেক স্কুল সময় মত প্রশ্ন পত্র জমা দেয়নি বলে দেরি হয়েছিল টেস্ট পেপার ছাপাতে। তবে যে সমস্ত প্রশ্নপত্র পাওয়া গিয়েছে তাদের মধ্যে থেকেই ঝাড়াই-বাছাই করে কাজ অনেকটাই এগিয়েছিল বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

ফেব্রুয়ারি মাসের ২তারিখ থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। প্রত্যেকবারের মত এবারেও এই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হবে পড়ুয়াদের।

আরও পড়ুন- গ্রাম বাংলায় ছড়িয়ে যাচ্ছে ‘জয়ী’, হাসি ফুটছে ক্ষুদ্র শিল্পীদের মুখে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...