Saturday, March 14, 2026

কোনওরকম ‘গা.ফিলতি’ বরদাস্ত নয়! সেট পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা কমিশনের

Date:

Share post:

নতুন বছরের ফেব্রুয়ারি (February) মাসেই প্রকাশিত হবে সেটের (SET) ফলাফল। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথাই জানাল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। সূত্রের খবর, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সেট পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। তবে চলতি বছর ওএমআর শিট (OMR Sheet) মূল্যায়ন নিয়ে বাড়তি সতর্ক কলেজ সার্ভিস কমিশন। আর সেকারণেই চলতি বছর মডেল আনসার (Model Answer) আপলোড করা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে টানা ১০ দিন ধরে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন। তারপর হবে চূড়ান্ত মূল্যায়ন। ইউজিসি-র (UGC) সমস্ত গাইডলাইন মেনেই অধ্যাপক নিয়োগের পরীক্ষার মূল্যায়ন হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

অধ্যাপক নিয়োগের জন্য প্রতিবছরই সেট পরীক্ষা নেয় কলেজ সার্ভিস কমিশন। গত ১৭ ডিসেম্বর ছিল পরীক্ষা। চলতি বছর অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ৭৯ হাজার রেজিস্ট্রেশন হয়, তবে এর মধ্যে ১৫ হাজার পরীক্ষা দেননি বলে খবর। এদিকে গত রবিবার পরীক্ষার পর ওএমআর শিট আসছে কলেজ সার্ভিস কমিশনের অফিসে। তবে কোনওভাবেই যাতে কোনও গাফিলতি না থাকে সেবিষয়ে কড়া কলেজ সার্ভিস কমিশন।

সূত্রের খবর, দ্রুত ‘মডেল আনসার কি’ ওয়েবসাইটে আপলোড হবে। এরপর  দশ দিন সময় থাকবে ফিডব্যাক দেওয়ার জন্য অর্থাৎ এর মধ্যে কেউ জানাতেই পারেন তাঁদের সমস্যার কথা। এরপর ‘বোর্ড অফ এক্সপার্ট’ সেটা পর্যালোচনা করে চূড়ান্ত মডেল অ্যানাসর কি ওয়েবসাইটে প্রকাশ করবে। তারপর ওএমআর-গুলো কম্পিউটারাইজড পদ্ধতিতে স্ক্যান করা হবে এবং চূড়ান্ত ফল ঘোষণা হবে।

 

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...