Saturday, April 4, 2026

দিল্লির তুরপের তাস হতে পারেন কুশাগ্র,ধোনির ছায়া দেখছেন মহারাজ!

Date:

Share post:

ঝাড়খণ্ডের ক্রিকেটার কুমার কুশাগ্রকে নিলামে ৭ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি। তার মধ্যে নাকি মহেন্দ্র সিংহ ধোনির ছায়া দেখতে পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কুশাগ্রকে তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে, নিলামে ১০ কোটি টাকা খরচ করতেও রাজি ছিলেন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’। কুশাগ্রের বাবা শশীকান্ত বলেন, ইডেন গার্ডেন্সে ট্রায়ালে গিয়েছিল কুশাগ্র। ওর ছক্কা মারার দক্ষতা মুগ্ধ করেছিল সৌরভকে।তিনি বলেছিলেন, কুশাগ্রের মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন। নিলামে কুশাগ্রকে কিনতে ১০ কোটি টাকা লাগলেও দিল্লি সেটা দেবে বলে কথা দিয়েছিলেন সৌরভ। সেই কথা তিনি রেখেছেন।

এবার নিলামে উইকেটরক্ষক-ব্যাটার কুশাগ্রকে নিতে দিল্লির সঙ্গে আগ্রহ দেখিয়েছিল গুজরাত টাইটান্সও। যদিও শেষ পর্যন্ত গুজরাত রণে ভঙ্গ দেয়। ফলে দিল্লিই শেষ হাসি হাসে। কুশাগ্র দিল্লি দলে নিতে পেরে রীতিমতো খুশি দেখিয়েছে সৌরভকে। অবশ্য তার বাবা ভাবতেই পারেননি, ছেলের এত দাম উঠতে পারে। তিনি বলেছেন, আমি ভেবেছিলাম ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকাতেই কুশাগ্রকে দিল্লি পেয়ে যাবে। কিন্তু তার পরে যা হল তা ভাবতেই পারছি না। দাম বাড়তেই থাকল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে দিল্লিই ওকে কিনবে। সৌরভ আমাকে কথা দিয়েছিলেন। উনি কথা রেখেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ছিলেন কুশাগ্র।কিন্তু মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। ২০২১-২২ মরসুমে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৬৬ রান করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মাত্র ১৭ বছর বয়সে এই কীর্তি করে জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙেছিলেন কুশাগ্র। সেই ব্যাটারই এ বার গেলেন দিল্লিতে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...