Wednesday, June 24, 2026

জোটের মুখ হিসেবে খাড়গের নাম কেন প্রস্তাব করেছেন? কারণ জানালেন মমতা

Date:

Share post:

I.N.D.I.A. জোটের মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। মঙ্গলবার থেকে চলা নানা জল্পনায় ইতি টেনে জানালেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁর উত্তর মমতা জানান, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করছেন জোটের মুখ কে? সে হিসেবেই বর্ষীয়ান দলিত নেতার নাম প্রস্তাব করেছেন তিনি। তাঁকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার জোটের বৈঠকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে নামে সমর্থন জানান কেজরিওয়াল। বৈঠকের ভিতরের এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন রকম সমীকরণ শুরু হয়। এমনকী উঠে আসে বেঙ্গল ফ্যাক্টর। এখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া বিষয় নিয়েও নানা জল্পনা চলে। তবে সব জল্পনায় জল ঢেলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কেন তিনি কংগ্রেস সভাপতি নাম প্রস্তাব করেছেন।

একই সঙ্গে তৃণমূল সভানেত্রী জানান, লোকসভা নির্বাচনে সব জায়গায় VV PAT-এর দাবি থাকবে বিরোধীদের।

 

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...