Saturday, May 16, 2026

ফের মাথা চা.ড়া দিয়ে উঠছে কো.ভিড সংক্র.মণ! স.তর্ক থাকার পরামর্শ নবান্নের

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। এর প্রেক্ষিতে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন।

এরাজ্যে করোনা নিয়ে এখনও আশঙ্কার কোনও কারণ না থাকলেও সবরকমের সতর্কতা বজায় রাখতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যে করোনা আক্রান্তদের উপর বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। নমুনা আসার পরেই যাতে জিনোম সিকুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় তা নিশ্চিত করতে হাসপাতালগুলিকে নির্দেশ দিতে হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন।

সূত্রের খবর, চলতি বছরের ২০ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে যত জন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের সম্পর্কে তথ্য এবং নমুনার জিনোম পরীক্ষা করা হয়েছে কি না, তা নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোনও হাসপাতাল থেকে তা না পাঠানো হলে, তা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১–এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসের নতুন উপরূপ জেএন.১-এর সংক্রমণও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১৫ জন।

আরও পড়ুন- লোকসভা ভোটের আগে ‘ত্রু.টি সংশোধন’-এর চেষ্টায় সিপিএম, চিঠি গেল পার্টি সদস্যদের কাছে

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...