Saturday, March 14, 2026

হঠাৎ নাটক শুভেন্দুর, রাজনীতিতে গোহারা হেরে স্টান্ট দিতে গিয়ে ডাহা ফেল!

Date:

Share post:

দুর্নীতির দায়ে জেলযাত্রা থেকে বাঁচতে দলবদলে আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। অমিত শাহের ওয়াশিং মেশিনে সাফ গেরুয়া একুশের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। মমতা ঝড়ে সে স্বপ্নভঙ্গ হয়েছে। আর সেই হতাশা থেকে কার্যত মানসিক রোগে আক্রান্ত সারদা-নারদায় অভিযুক্ত রেজিস্টার তোলাবাজ শুভেন্দু অধিকারী। রাজনীতিতে পেরে না উঠে, মানুষের রায়ে গোহারা হেরে একের পর এক নাটক করে চলেছেন শুভেন্দু। বাংলার গরিব মানুষকে ভাতে মারার অপচেষ্টা থেকে এবার শীতের মরশুমে সার্কাস দেখাতে শুরু করেছেন তিনি।

ধ্বংসাত্মক রাজনীতির পথে হাঁটতে হাঁটতে বুধবার আচমকা রাজ্য সরকারের সদর দফতর নবান্নে হাজির শুভেন্দু। দিল্লিতে যখন গরিব মানুষের ন্যায্য পাওনা আদায়ে দলীয় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই কুৎসা-অপপ্রচারের ঝুলি নিয়ে নবান্নে একপ্রস্থ নাটক দেখালেন বিরোধী দলনেতা। দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ইতিবাচক বৈঠক থেকে নজর ঘোরাতেই যে তাঁর লোকহাসানো এই নাটক, তা বুঝতে অসুবিধা হয়নি রাজ্যবাসীর। ফলে যা হওয়ার তাই হয়েছে, রাজনীতিতে গোহারা হেরে স্টান্ট দিতে গিয়ে ডাহা ফেল নন্দীগ্রামের “লোডশেডিং” বিধায়ক!

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মধ্যেই বুধবার সকালে আচমকা নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনমেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই নাটকে সায় ছিল না বিজেপির একাংশের। তাই নাটক দেখানোর সঙ্গী হিসেবে দলের মাত্র তিনজনকে পাশে পেয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপর তিন বিধায়ক চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষ এবং বিশাল লামাকে নিয়ে নবান্নে ঢুকে পড়েন। এবং ফিল্মি কায়দায় উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে হাস্যকর নাটকের সংলাপ আওড়াতে থাকেন।

প্রায় আধ ঘণ্টার নাটক শেষে নবান্ন থেকে বেরিয়ে আসেন শুভেন্দু এবং বিজেপির তিন বিধায়ক। শুভেন্দু উদ্দেশ্যে স্পষ্ট, গোহারা হারের হতাশা থেকেই পাগলামি করছেন শুভেন্দু, সেটা এদিন ফের পরিষ্কার হয়ে যায়। বাংলার গরিব মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা-ভরসা রাজ্যবাসীর।

এদিন তাঁর কীর্তি-কলাপে তৃণমূলের দাবীতেই সিলমোহর পড়ল। বাংলা দেখলো গরিব মানুষকে ভাতে মারার সমস্ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন শুভেন্দু। তিনি যে বাংলা বিরোধী, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তাঁর নবান্ন নাটকে।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...