Tuesday, April 7, 2026

নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ ডিভিশন বেঞ্চের, অংশ নিতে পারবেন চাকরিহারারাও

Date:

Share post:

নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ,এই মামলার জেরে যারা চাকরি খুইয়েছেন, ইচ্ছা করলে তাঁরাও এই মামলায় যুক্ত হতে পারেন।এদিনই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।  বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন।

শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এই  মামালার দ্রুত সমাধানের জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে দু’মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত।আগামী ৯ জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই, ইডিকে।এই মামলায় এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছিল, এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কী? কী লুকোতে চাইছে এসএসসি?

এর আগে ওএমআর শিট সংক্রান্ত ঘটনায় কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে এসএসসির তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।এই মমালার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।

 

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...