Wednesday, June 24, 2026

জমি বি.বাদের জেরে দাদাকে পি.টিয়ে মা.রল ভাই! গ্রে.ফতার অ.ভিযুক্ত

Date:

Share post:

জমি বিবাদের জের। আর সেকারণেই দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার হারুডপয়েন্ট থানা এলাকার কালীনগরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মতিলাল দাস (৬০)। এই ঘটনায় মূল অভিযুক্ত ভাই মোহনলাল দাসকে (Mohanlal Das) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে দাস পরিবারে ভাইদের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। মাঝেমধ্যেই নানা বিষয়ে দু’জনের মধ্যে ঝামেলা লেগে থাকত। তবে বুধবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে। অভিযোগ, মতিলাল রাতে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মতিলালকে রাস্তার ধারে ফেলে বেধড়ক মারধর করতে থাকে তাঁর ভাই মোহনলাল। এদিকে চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে মতিলালকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় মতিলালকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মতিলালের।

বুধবারের এমন দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার। পরিবার সূত্রে খবর, একটি জমি নিয়ে বিবাদ ছিল। মাঝেমধ্যেই লেগে থাকত অশান্তি। কিন্তু পরিস্থিতি যে এমন পর্যায়ে পৌঁছবে, তা কখনও ভাবিনি। দোষীদের উপযুক্ত শাস্তি চাই। তবে এদিনের ঘটনায় মোহনলালের সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...