Wednesday, June 24, 2026

টানা ত.ল্লাশি অভিযানে মিলল ৭২ লক্ষ! গভীর রাতে বায়রনের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

Date:

Share post:

দিনভর তল্লাশির পর বুধবার গভীর রাতে সাগরদিঘির বিধায়ক (Sagardighi) বায়রন বিশ্বাসের (Bayron Biswas) বাড়ি থেকে বেরলেন আয়কর দফতরের (Income Tax) কর্তারা। তল্লাশি শেষে ৭২ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তবে ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন বলে সূত্রের খবর।

বুধবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে বায়রনের বাড়ি এবং বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন আয়কর আধিকারিকেরা। বায়রনের সামশেরগঞ্জের বাড়ির পাশাপাশি, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান চালানো হয়। আয়কর দফতর সূত্রে খবর, বায়রনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হিসাবরক্ষকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় বায়রন ও তাঁর বাবা বাবর বিশ্বাসকেও।

এদিকে টানা জিজ্ঞাসাবাদের জেরে দু’বার অসুস্থ হয়ে পড়েন বায়রন। সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা নাগাদ তাঁকে তাঁর নিজের নার্সিংহোমেই ভর্তি করানো হয় বায়রনকে। তারপর তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁকে আর এক রাউন্ড জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আয়কর আধিকারিকদের রাত্রিবাসের জন্য বিধায়কের মালিকানাধীন স্কুলেই আয়োজন করা হচ্ছে। কিন্তু রাত ১টা ১০ মিনিট নাগাদ তিনটি গাড়িতে বিধায়কের বাড়ি ছাড়েন আয়কর আধিকারিকরা।

তবে তল্লাশি চালিয়ে কী কী উদ্ধার হল, তা নিয়ে আয়কর কর্তারা মুখে কুলুপ আঁটলেও কেন্দ্রীয় ওই সংস্থার সূত্র মারফত জানা যায়, নগদ ৭২ লক্ষ টাকা এবং বেশ কিছু ভুয়ো সংস্থার নথি উদ্ধার করার পর সেগুলি বাজেয়াপ্ত করেন আয়কর আধিকারিকেরা।

 

 

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...