Saturday, April 4, 2026

লোকসভা হানাদার: ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় এবার CISF

Date:

Share post:

সংসদের নিরাপত্তা ভেঙে হানাদারদের আক্রমণে অবশেষে টনক নড়ল সরকারের। দায়িত্বজ্ঞানহীন দিল্লি পুলিশকে সরিয়ে এবার সংসদের নিরাপত্তায় CISF বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই সংসদের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবেন সিআইএসএফ আধিকারিকরা। এরপর এই ভবনের নিরাপত্তা থেকে দিল্লি পুলিশকে পুরোপুরি সরিয়ে দিয়ে মোতায়েন করা হবে সিআইএসএফ জওয়ানদের।

উল্লেখ্য, সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গত ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিতরে স্মোক বম্ব নিয়ে হামলা চালায় দুই যুবক। দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামে দুই যুবক। সেই মুহূর্তে সংসদের ভেতরেও দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকে। সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়। এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভবনের নিরাপত্তা নিয়ে। সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।

এদিকে সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় মাত্র ৪ দিনে ১৪৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এই ইস্যুতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এহেন অবস্থার মাঝে এবার ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় বহাল করা হচ্ছে সিআইএসএফকে। প্রসঙ্গত, বর্তমানে সরকারি মন্ত্রকের পাশাপাশি, বিমান বন্দর, দিল্লি মেট্রোর নিরাপত্তায় বহাল রয়েছে এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CISF।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...