Wednesday, June 24, 2026

রাজ্যপালের ফরমানকে ‘বুড়ো আঙুল’! যাদবপুরে সমাবর্তন হচ্ছে, খুশি শিক্ষামন্ত্রী

Date:

Share post:

যিনি বা যাঁরা ফতোয়া জারি করে সমাবর্তন বন্ধ করার চেষ্টা করেছিলেন তাঁদের বুড়ো আঙুল দেখিয়ে সমাবর্তন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার নাম না করে কার্যত এইভাবেই রাজ্যপাল তথা আচার্যকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

যাদবপুরের সমাবর্তন নিয়ে জটিলতা যেন কেটেও কাটছে না। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে কোর্ট বৈঠক হওয়ার প্রয়োজন, যার জন্য দরকার রাজ্যপালের অনুমতির। কিন্তু তিনি সেই অনুমতি দিতে চাইছেন না। তার পরেই বুধবার বিকেলে সমাবর্তন নিয়ে জরুরি কর্মসমিতির (ইসি) বৈঠক ডেকেছিলেন কর্তৃপক্ষ। পরে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, সমাবর্তন হবে। ইসির সদস্যেরা চাইছেন সমাবর্তন হোক। এর সঙ্গে পড়ুয়াদের স্বার্থ জড়িত। একে সমাবর্তন নাকি ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেরিমনি বলা হবে সেই নিয়ে আমরা অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেব।

এই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কেন সমাবর্তনের কথা বলে পিছিয়ে দেওয়া হয়েছিল জানিনা। দ্বিধা কাটিয়ে উঠে ওরা সমাবর্তন করছে। যিনি বা যারা এই ফতোয়া দিতে চেয়েছিলেন তাদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমবর্তন নিয়ে ফের রাজ্যপালের সমালোচনায় মুখর হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে নিশানা করে তিনি সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্যপাল কোর্ট মিটিং ডাকেননি, অথচ উনি এই একই আইনি পরিমণ্ডলে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই একাধিক সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন। এ বিষয়েই শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, তাহলে আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীদের স্বার্থ নয়? আসল লক্ষ্য কি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নয়? একইসঙ্গে ব্রাত্য বসু প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের বিরোধিতাই তাহলে সবকিছুর মূলে? জোছনা রাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের চোখে এই ভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে রাজ্যে নয়া আমদানি হওয়া এই বোম্বাগড়ের রাজাকে?

আরও পড়ুন- প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গু.লি! নিহ.ত ১১ জন, নি.কেশ ব.ন্দুকবাজও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...