Wednesday, April 1, 2026

পুলওয়ামার ধাঁচে ফের হামলা, উপত্যকার সেনার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

Date:

Share post:

পুলওয়ামার ধাঁচে ফের সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ওই ট্রাকটিতে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। পুঞ্চের থানামান্দি এলাকার শাবনীতে কয়েক জন জঙ্গি ট্রাকটি লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালায়। পাকিস্তান সীমান্ত পার হয়ে অনুপ্রবেশকারী জঙ্গিরা এই হামলা চালাতে পারে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় প্রচুর সংখ্যক সেনা, পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী পাঠানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই নাশকতায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ধাঁচেই এ বারও নিশানা করা হল সেনার ট্রাককে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...