Saturday, April 4, 2026

আজকের দিনে কী কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Date:

Share post:

১৮৯৮

পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি এদিন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য ১৯০৩ সালে মেরি ক্যুরি এবং পিয়ের ক্যুরি যৌথ ভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১০ সালে মেরি ক্যুরি রেডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করে সম্পূর্ণ বিশুদ্ধ রেডিয়াম নিষ্কাশন করেন। এই অসাধারণ উদ্ভাবনের জন্য ১৯১১ সালে মেরিকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি দু’বার দুটি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছেন।

১৯১৩

সংবাদপত্রে শব্দছক বা শব্দধাঁধা প্রথম প্রকাশিত হয় এদিন। ‘নিউ ইয়র্ক ওয়ার্ল্ড’ নামক দৈনিক পত্রিকার রবিবারের ক্রোড়পত্রিকা ‘ফান’-এ প্রথম ক্রসওয়ার্ড পাজল প্রকাশিত হয় ১৯১৩ সালের আজকের তারিখে। বড়দিন উপলক্ষে নতুন ধাঁধার সন্ধান করতে গিয়ে আর্থার ওয়েইন এই ভিন্ন ধরনের শব্দখেলার আবিষ্কার করেন। তাঁর বানানো পাজলটি ছিল ডায়মন্ড আকারের এবং তাতে ছিল না কোনও কালো ছক। প্রথম ক্রসওয়ার্ড পাজলের নাম কিন্তু ক্রসওয়ার্ডও ছিল না, ছিল ওয়ার্ড-ক্রস পাজল। ‘জাগোবাংলা’ দৈনিকের শব্দছকের নাম ‘শব্দবাংলা’।

১৯৬৮

অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়। কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশে প্রেরিত হয়। এটির তিন মহাকাশযাত্রী ফ্রাংক বোরম্যান, জেমস লাভেল ও উইলিয়াম অ্যান্ডার্স প্রথম চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর উদয় দেখার ও সেটার ছবি তোলার সুযোগ পান।

১৯৩৪

প্রতিমা বন্দ্যোপাধ্যায় (১৯৩৪-২০০৪) এদিন কলকাতায় জন্মগ্রহণ করেন। একবার হেমন্ত মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল গায়িকাদের মধ্যে কার গলাটি তাঁর সবচেয়ে সুরেলা লাগে। তিনি এক ঝটকায় বলে দিলেন, ‘‘প্রতিমা বন্দ্যোপাধ্যায়।’’ ‘লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চেয়ে আপনি প্রতিমাদিকে এগিয়ে রাখছেন!” এ-কথা শুনে তিনি বলেছিলেন, ‘‘প্রতিমার গানের কলি লতা নিজের বিশেষ সংগ্রহে রেখেছে। ওরা বলে, প্রতিমা মানুষই নয়। ও তো পাখি!’’ তর্কযোগ্য ভাবে, ১৯৫২ থেকে ’৫৪-র মধ্যে বাংলা ছবির স্বর্ণযুগের শুরু। এই সময়েই একের পর এক মনভুলানো গান গেয়ে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন প্রতিমা।

১৮০১

প্রসন্নকুমার ঠাকুর (১৮০১-১৮৬৮) এদিন জন্মগ্রহণ করেন। উনিশ শতকের বাংলায় শিক্ষা বিস্তারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। হিন্দু কলেজ, স্কুল সোসাইটি, বেনেভোলেন্ট সোসাইটি প্রভৃতি তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য ও পরামর্শ পেত।

২০১৭

জটিলেশ্বর মুখোপাধ্যায় (১৯৩৪-২০১৭) এদিন প্রয়াত হন। সুরকার তথা গীতিকার এবং গায়ক। ‘‘বধুঁয়া আমার চোখে জল এনেছে/ হায় বিনা কারণে।”…সহ জটিলেশ্বরের একাধিক অমর সৃষ্টি আজও সমান জনপ্রিয় বাঙালির কাছে। ১৯৫৫ সালে প্রথম আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা ‘এ কোন সকাল’ গানটি আজও বিভিন্ন ক্ষেত্রে নানা দুরবস্থার কথা তুলে ধরতে ব্যবহার করা হয়। ২০১৩ সালে তাঁকে রাজ্য সংগীত আকাদেমি থেকে জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কারে ভূষিত করা হয়।

১৮২৭

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (১৮২৭-১৮৮৭) এদিন জন্মগ্রহণ করেন। ঈশ্বর গুপ্ত এবং মধুসূদনের মধ্যে কবিত্বের সংযোগ-বিন্দু রূপে যেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। অনাধুনিক আঙ্গিক এবং আধুনিক মনোভাবনার এক বিচিত্র সমন্বয় রঙ্গলালের কাব্যগুলির মধ্যে লক্ষ্য করা যায়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...