Friday, April 3, 2026

কো.ভিড আক্রান্ত বাড়ল ৫, রাজ্যে মোট আ.ক্রান্ত ৮জন

Date:

Share post:

বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যে আরও বাড়ল কোভিড (COVID) আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে ৫ জন কোভিড আক্রান্তর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার এক ছয়মাসের শিশু সহ ৩ জনের শরীরে কোভিড ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছিল।

নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। বাকি চারজন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের মধ্যে দুজন একই পরিবারের। তবে রাজ্যে এপর্যন্ত আক্রান্ত ৮ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন জেএন ওয়ান-এর (JN.1) অস্তিত্ব রয়েছে কি না তা পরীক্ষার জন্য কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাঁদের নমুনা পাঠানো হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি ও ইএসআই হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনও রকম পরিস্থিতির জন্য। শুক্রবারই স্বাস্থ্য সচিব (health secretary) নারায়ণস্বরূপ নিগম বৈঠক ডেকেছেন রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনই কোনও ধরনের আতঙ্কের কারণ নেই বলে দাবি করা হয়েছে। সব রাজ্যকে সতর্ক করা হয়েছে শ্বাসকষ্ট জনিত রোগ সম্পর্কে। রাজ্যে আক্রান্ত ৮ জনের শারীরিক অবস্থা নিয়েও আতঙ্কের কারণ নেই বলেই দাবি স্বাস্থ্য দফতরের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...