Wednesday, June 10, 2026

গণতন্ত্রকে বাঁচাতে যে কোনও মূল্য দিতে প্রস্তুত: দিল্লিতে বার্তা বিরোধীদের

Date:

Share post:

সংসদে নজিরবিহীনভাবে ১৪৬ সাংসদের বহিষ্কারের ঘটনায় দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছে বিরোধী সাংসদ ও শীর্ষ নেতৃত্বরা। সেই মঞ্চ থেকেই শুক্রবার শাসকের বিরুদ্ধে সুর চড়ালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। জানালেন, দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত। পাওয়ারের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, ‘ইডি সিবিআইয়ের ভয়ে লড়াই থেকে পিছু হঠব না আমরা।’ এছাড়াও ওই মঞ্চ থেকে কড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

এদিন যন্তর মন্তরের ধর্নামঞ্চ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, “লোকসভা ভোট যত এগোবে কেন্দ্রের বিরোধী জোটের নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই লেলিয়ে দেবে। কিন্তু ইডি সিবিআইয়ের ভয়ে আমরা চুপ করে বসে থাকব না। মোদি সরকারের স্বৈরাচারী ও একনায়নতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা সঙ্ঘবদ্ধভাবে লড়াই চালাব।” খাড়গের পাশাপাশি শরদ পাওয়ার বলেন, সংসদের ভেতরেই গণতন্ত্র ভূ-লুণ্ঠিত। দেশের গণতন্ত্র রক্ষার্থে যে কোনও মূল্য দিতে আমরা প্রস্তুত।

এর পাশাপাশি ওই মঞ্চে বক্তব্য রাখতে উঠে গোদি মিডিয়াকে একহাত নেন রাহুল গান্ধী। তিনি বলেন, “সংসদে ২ জন ঢুকে পড়ল। রঙ বোমা ছুড়ল। হামলার সময়ে বিজেপি সাংসদরা পালিয়ে গেলেন। বুক চিতিয়ে লড়াই করলেন বিরোধী সাংসদরা। অথচ সংসদের ভেতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলার অপরাধে বিরোধী সাংসদদের বের করে দেওয়া হল। আজ সংবাদমাধ্যম সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কোনও প্রশ্ন তুলছে না। বিরোধী সাংসদদের সাসপেনসন নিয়ে একটা শব্দও খরচ করছে না। কেন রাহুল সংসদ চত্বরে ধর্নায় বসা সাংসদদের ভিডিও তুললেন তা নিয়ে শোরগোল ফেলে দিয়েছে।”

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...