Wednesday, May 20, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিততেই কোহলির আসনে রাহুল

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ভারতীয় দল। তৃতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় কে এল রাহুলের দল। সৌজন্যে সঞ্জু সামসনের দুরন্ত ইনিংস। ১০৮ রান করেন তিনি। এই জয়ের ফলে পাঁচ বছর পর প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজ জয়ের স্বাদ পেল মেন ইন ব্লু। ২০১৮ সালের পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের সিরিজ জিতল তারা। আর এর ফলে বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসলেন রাহুল। ২০১৮ একদিনের সিরজ বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারত। এবার সেই আসনে লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বিতীয় এক দিনের সিরিজ জয়।

গতকাল ছিল তৃতীয় একদিনের ম‍্যাচ। সেই ম‍্যাচে ৭৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে তিন ম‍্যাচের একদিনের সিরিজে ২-১ এ জয় পায় কে এল রাহুলের দল। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব‍্যাট করতে নেমে ২১৮ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ম‍্যাচের সেরা হন সঞ্জু সামসন। সিরিজ সেরা অর্শদীপ সিং।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে জয় পেয়ে কী বললেন রাহুল?

 

Related articles

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে...

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...