Saturday, March 14, 2026

গঙ্গার তলা দিয়ে মেট্রো অথৈ জলে, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

Date:

Share post:

এখনও শেষ করা যায়নি পরিকাঠামো, তার আগেই উদ্বোধনের হিড়িক শুরু হয়ে গিয়েছে। মেট্রোর (Metro) কর্তৃপক্ষের তরফে ঢাকঢোল পিটিয়ে ঘোষণাও হয়েছে, চলতি বছরের শেষেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। কিন্তু সে গুড়ে বালি! ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ পরিদর্শন শেষ না করেই ফিরে গেলেন কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) আধিকারিকরা। কাজের বেহাল অবস্থা জানতে পেরেই পরিদর্শনে এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিও। ফলে বিশ বাঁও জলে গঙ্গার নিচে মেট্রোর পরিষেবা।

সম্প্রতি, এই অংশের কাজের অগ্রগতি ও যাত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আসেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটির আধিকারিকরা। কাজের অগ্রগতি দেখে কার্যত ক্ষোভ প্রকাশ করেন সিআরএস আধিকারিকরা। সেই সঙ্গে পরিদর্শনে নেমেই প্রায় ২০টি প্রশ্ন তোলেন তাঁরা।

আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন‌্য ধর্মতলা স্টেশনে কোনও এভাকুয়েশন শ‌্যাফট নেই কেন! এই প্রশ্নও তোলেন তাঁরা। পরিকাঠামোর এতটাই বেহাল দশা যে, পরিদর্শনে আসার কথা থাকলেও এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। ফিরে যায় বাকি টিমও। পরিকাঠামোর কাজ সম্পন্ন করেই যেন তাঁদের পরিদর্শনের জন‌্য ডাকতে হয়, এমনটাও জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।

 

 

 

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...