Friday, April 3, 2026

প্রাথমিকের পড়ুয়াদের দিয়ে টয়লেট পরিষ্কার! শাস্তির মুখে প্রধানশিক্ষিকা

Date:

Share post:

হাতে ঝাঁটা, অন্যহাতে অ্যাসিডের বোতল। শৌচালয় যারা পরিষ্কার করছে তাদের দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া। বেঙ্গালুরুর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর ভিডিও ভাইরাল (viral video) হতেই নড়েচড়ে বসে কর্ণাটক প্রশাসন। সাসপেন্ড (suspend) করা হয় স্কুলের প্রধানশিক্ষিকাকে।

অন্ধ্রহল্লির গভর্নমেন্ট মডেল হায়ার প্রাইমারি স্কুলের পড়ুয়াদের স্কুলের পোশাকেই পরিষ্কার করানো হয় স্কুলের শৌচালয়। পড়ুয়াদের দাবি বেশ কয়েকমাস ধরে তারা প্রতিদিন এভাবেই স্কুলের শৌচালয় পরিষ্কার (toilet cleaning) করছে। বিনিময়ে প্রধানশিক্ষিকা তাদের কোনওদিন লজেন্স, কোনওদিন লোভনীয় খাবার দেন। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে আসে এই ‘বেনিয়ম’। এরপরই অভিভাবকরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।

স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের ন্যাশানাল সার্ভিস স্কীমে (NSS) বিভিন্ন কাজ করতে হয়। তারই অঙ্গ হিসাবে শৌচালয় পরিষ্কার করানো হয় তাদের। যদিও স্কুল কর্তৃপক্ষের এসব যুক্তি মোটেও ধোপে টেকেনি রাজ্যের শিক্ষা মন্ত্রকের কাছে। ঘটনা জানাজানি হতেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার জানান এনএসএস-এর অধীনে বিভিন্ন কাজ করানো হলেও শৌচালয় পরিষ্কার তার মধ্যে কোনওভাবেই পড়ে না।

রাজ্যের প্রাথমিক ও মধ্যশিক্ষা মন্ত্রক স্কুলের প্রধানশিক্ষিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছে। প্রাথমিকভাবে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...