Tuesday, March 31, 2026

প্র.তারিত আমানতকারীদের জন্য সুখবর! নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ রোজভ্যালির

Date:

Share post:

চিটফান্ড (Chit Fund) সংস্থা রোজভ্যালিতে (Rose valley) যারা টাকা খুইয়েছিলেন সেসব আমানতকারীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ মতো ২০২৪ সালের প্রথমের দিকেই তাঁদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইটও (Website) তৈরি করা হচ্ছে। যেখানে রোজভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য-প্রমাণ সহ আবেদন জানাতে হবে। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে টাকা ফেরানোর উদ্যোগ।

আদালত সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিচারপতির শেঠের নেতৃত্বে গঠিত কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করতে পারবেন আমানতকারীরা।

সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। আর ওয়েবসাইটে আবেদন করলে ধাপে ধাপে টাকা পাবেন আমানতকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা পাঁচ হাজারের মধ্যে তাঁরা প্রথমে টাকা ফেরত পাবেন। তারপর অন্যান্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লাখ মানুষ। আর তাঁদের মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটির আশেপাশে। এরপরই হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে। আর এই এডিসিই রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তির দেখাশোনা করছে। পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলি এখনও চালু সেগুলিও কমিশনের তত্ত্বাবধানেই রয়েছে। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার মতো এবং নগদ রয়েছে ৮০০ কোটি। আপাতত এই বিপুল টাকা জমা আছে ইডির কাছে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক এই অর্থ ইডি অর্থ কমিশনকে দেবে।

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...