Tuesday, June 23, 2026

পশ্চিমী ঝঞ্ঝার জের! বড়দিনের আগেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন

Date:

Share post:

বড়দিনের (Christmas) আগে আচমকাই কলকাতা (Kolkata) থেকে গায়েব ঠান্ডা (Winter)! প্রতিদিনই শহরের তাপমাত্রা (Temperature) বাড়ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের তুলনায় শনিবার পারদ চড়েছে আরও এক ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও বাড়তে পেতে পারে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে রাজ্যে। ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শীত। শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন দিনে, শহরের তাপমাত্রা আরও প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। ফলে বড়দিন এবং নতুন বছরের সময় শীতকাতুরে বাঙালি ভাল রকম ঠান্ডা উপভোগ করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শীত দূরে সরলেও উত্তরবঙ্গে ভাল মতোই ঠান্ডা পড়বে। পাশাপাশি বড়দিনে, দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিস সূত্রে খবর।

এদিকে হাওয়া অফিস জানিয়েছে, ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর দার্জিলিং এবং আশপাশের পাহাড়ি এলাকা বৃষ্টিতে ভিজতে পারে। হতে পারে তুষারপাতও। তবে শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...