Saturday, April 4, 2026

গাড়ি নয়, অটোতে চেপে সঙ্গীত সম্মেলনে হাজির এ আর রহমান

Date:

Share post:

তারকা যত বড়ই হোন না কেন তাঁর পা যেন মাটিতে থাকে- এভাবেই গুণী শিল্পীদের বর্ণনা করা হয়। সেটা যে এতটুকু ভুল নয় তা এর আগে প্রমাণ করেছেন এই প্রজন্মের হার্ট থ্রব অরিজিৎ সিং। এবার যা খেল দেখালেন মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান (A R Rahman) তাতে অবাক বিনোদন জগত। বিলাসবহুল গাড়ি ছেড়ে অটো করে সুফির সফরে পৌঁছে গেলেন রহমান। আমজনতার বাহনে চড়েই দরগায় গেলেন শিল্পী আর মুহূর্তে ভাইরাল হল সেই দৃশ্য।

তামিলনাড়ুর নাগাপাত্তিনমের দরগায় এক মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে যান রহমান। পরনে লাল কুর্তা আর মাথায় বাঁধা লাল কাপড়। একেবারে সাদামাটাভাবেই অটো থেকে নামতে দেখা গেল তাঁকে। রহমানকে এই ভাবে দেখে অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর প্রশংসা করেছেন। খ্যাতির শীর্ষে চড়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি এই ঘটনাই তা প্রমাণ করে দিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...