Tuesday, June 23, 2026

কয়েক ঘন্টা পার হতেই মত বদল বজরং-এর, পদ্মশ্রী ফেরত নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্র সাসপেন্ড করে দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির রাস্তায় ফেলে আসা পদ্মশ্রী ফেরত চাওয়ার কথা বলেন বজরং পুনিয়া। তবে তার কয়েক ঘন্টা যেতেই পদ্মশ্রী সম্মান ফেরত নেওয়ার সিদ্ধান্ত থেকে ঘুরে গিয়েছেন বজরং পুনিয়া।

এই নিয়ে পরে বজরং বলেন,” একবার যখন দিয়ে দিয়েছি তখন এই সম্মান আর ফেরত নেব না। আমাদের বোন, মেয়েদের সম্মান যে কোনও পুরস্কারের থেকে দামী। আপনারা সবাই দেখছেন যে কী চলছে। যে দিন ন্যায়বিচার পাব সে দিনই আমি পদ্মশ্রী ফিরিয়ে নেব। এখন বিষয়টি আদালতে রয়েছে। আমরা বিচারের অপেক্ষায় রয়েছি।”

সকালে জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বজরং। নতুন কুস্তি সভাপতি সঞ্জয় সিং হওয়ার পর, প্রতিবাদে নামে বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কারণ সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই সভাপতি পদে আসতেই প্রতিবাদে নামেন বজরং-সাক্ষীরা।

আরও পড়ুন:কুস্তি সংস্থার কাজকর্ম দেখতে পিটি ঊষাকে চিঠি ক্রীড়া মন্ত্রকের, কমিটি গঠনের অনুরোধ আইওএ-কে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...